বিয়ের সিজনে ত্বকের প্রস্তুতি

এই বিয়ের সিজনে মন যে ব্লাউজ চায়, সেটাই পরুন।

হলুদ, মেহেদি, রিসেপশন — প্রতিটা অনুষ্ঠানের জন্য আরো মসৃণ হাত, আরো পরিষ্কার দেখতে পিঠ আর নরম ত্বক। মাত্র 4 সপ্তাহ, প্রতিবার 2 মিনিট, নিজের বাসার শাওয়ারেই।

  • 10,000+ কাস্টমার
  • ক্যাশ অন ডেলিভারি
  • ৳1,050 এর বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি

পরিচিত লাগছে?

যে ব্লাউজটা পরা হলো না

প্রতি শীতে একই গল্প। একের পর এক দাওয়াতের কার্ড আসে, ফ্যামিলি গ্রুপ চ্যাটে মেসেজের পর মেসেজ, শুরু হয় কোন অনুষ্ঠানে কী পরবেন তার প্ল্যান। তারপর চুপিচুপি শুরু হয় আরেকটা প্ল্যান: কোন ব্লাউজে পিঠ ঢাকা থাকবে, কোন হাতায় বাহু লুকানো যাবে, লেহেঙ্গা-চোলি পরার টেনশনটা নেওয়া ঠিক হবে কি না।

বেশিরভাগ সময় ব্যাপারটা খুব বড় কিছু না। বাহুর পেছনে কয়েকটা ছোট দানা। কাঁধজুড়ে ছোট ছোট ব্রণ। কনুইটা বাকি শরীরের চেয়ে একটু কালচে। ঠিক এতটুকুই, যাতে আবারও আপনি ঢাকা-ঢাকা ড্রেসটাই বেছে নেন।

ত্বক লুকাতে গিয়ে পছন্দের পোশাক ছাড়ার কোনো মানে হয় না।

আসলে কী হচ্ছে

বেশিরভাগ ক্ষেত্রে কারণ একটাই: মৃত চামড়া, যেটা কখনো পুরোপুরি ঝরে পড়ে না। এটা জমে থাকে সেইসব জায়গায়, যেখানে হাত পৌঁছানো কঠিন বা যেগুলোর কথা আমরা ভুলেই যাই — পিঠ, বাহু, কনুই আর হাঁটু। আমাদের গরমে এই মৃত চামড়া ঘাম আর তেলের সাথে মিশে লোমকূপ বন্ধ করে দেয়। তখনই দেখা দেয় খসখসে ভাব, ছোট ছোট দানা আর ম্যাড়মেড়ে, অসমান লুক।

ভালো খবর হলো, এর জন্য খুব সহজ একটা জিনিসই ভালো কাজ করে: নিয়মিত, আলতো এক্সফোলিয়েশন। প্রথম অনুষ্ঠানের মোটামুটি 4 সপ্তাহ আগে শুরু করুন — ত্বক ফলাফল দেখানোর যথেষ্ট সময় পাবে।

খালি কাঁধে গোলাপি সাটিনের ফিতা

ব্যাকলেস ব্লাউজের জন্য

আপনার পিঠ, এবার হাতের নাগালে।

গ্লো কিটের ডাবল-সাইডেড ব্যাক স্ক্রাবার বেল্ট কাঁধ থেকে পিঠের একদম নিচ পর্যন্ত প্রতিটা ইঞ্চিতে পৌঁছে যায় — শরীর মোচড়াতে হয় না, কারো সাহায্যও লাগে না। এক পাশ এক্সফোলিয়েট করে, অন্য পাশ ফেনা তুলে পরিষ্কার করে।

  • পুরো পিঠে পৌঁছায়, নিজে নিজেই।
  • কুসুম গরম পানিতেই কাজ করে। স্ক্রাব নেই, কেমিক্যাল নেই।
  • গ্লাভসের সাথে পারফেক্ট জুটি — হাত, কনুই আর হাঁটুর জন্য।

আপনার কাউন্টডাউন

4 সপ্তাহের প্ল্যান

প্রথম অনুষ্ঠানের এক মাস আগে শুরু করুন। সপ্তাহে মাত্র 2–3 বার, প্রতিবার 2 মিনিট — ব্যস।

সপ্তাহ 1: শুরু
01

সপ্তাহ 1: শুরু

এই সপ্তাহে 2–3 বার পিঠ, হাত, কনুই আর হাঁটু এক্সফোলিয়েট করুন। বেশিরভাগ মানুষ সাথে সাথেই ত্বক আগের চেয়ে মসৃণ অনুভব করেন।

সপ্তাহ 2–3: চালিয়ে যান
02

সপ্তাহ 2–3: চালিয়ে যান

একই রুটিন, একই দিনে। প্রতিবার ত্বক একটু ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগান। এই সময়টাতেই ত্বকের টেক্সচার আরো সমান দেখাতে শুরু করে।

সপ্তাহ 4: রেডি হয়ে যান
03

সপ্তাহ 4: রেডি হয়ে যান

শেষ সেশনটা করুন অনুষ্ঠানের 1–2 দিন আগে, অনুষ্ঠানের দিন কখনোই না। ময়েশ্চারাইজার লাগান, সাজুন, তারপর মন ভরে ছবি তুলুন।

যেদিন ওয়াক্স, থ্রেডিং করবেন বা বডি মেকআপ লাগাবেন, সেদিন এক্সফোলিয়েট করবেন না।

SknCove ফুল বডি গ্লো কিট
আপনার সাশ্রয়৳665

যা যা লাগবে

একটাই কিট। সব অনুষ্ঠানের জন্য।

হাত, কনুই আর হাঁটুর জন্য গ্লাভস, কাঁধ আর পিঠের জন্য ব্যাক স্ক্রাবার, আর একটা হার্ট পাফ — লম্বা রাত শেষে যেটা শুধু পানি দিয়েই মেকআপ তুলে ফেলে।

  • এক্সফোলিয়েটিং গ্লাভস
    এক্সফোলিয়েটিং গ্লাভসপা, হাত, কনুই আর হাঁটুর জন্য
  • ব্যাক স্ক্রাবার বেল্ট
    ব্যাক স্ক্রাবার বেল্টডাবল-সাইডেড, পুরো পিঠের প্রতিটা অংশে পৌঁছায়
  • হার্ট মেকআপ ইরেজার পাফ
    হার্ট মেকআপ ইরেজার পাফশুধু পানিতেই মেকআপ তুলে ফেলে
    ফ্রি
৳1,320৳1,98534% ছাড় স্টক কম
ক্যাশ অন ডেলিভারি ফ্রি ডেলিভারি 7 দিনে রিটার্ন
বিস্তারিত দেখুন

আসল ফলাফল

আসল ত্বক। কোনো ফিল্টার নেই।

কাস্টমাররা নিজেরাই যে ছবি পাঠিয়েছেন, কোনো এডিট ছাড়া। তুলনা করতে স্লাইডারটা টানুন।

আগে পরে
স্ট্রবেরি লেগসকাস্টমারের ছবি
আগে পরে
খসখসে, নিষ্প্রাণ পাকাস্টমারের ছবি
আগে পরে
ছোট ছোট দানা ও ইনগ্রোন হেয়ারকাস্টমারের ছবি

ফলাফল একেকজনের একেকরকম, আর তা নিয়মিত ব্যবহারের উপর নির্ভর করে।

সরাসরি আমাদের DM থেকে

কথাগুলো তাদের, আমাদের না।

আসল কাস্টমারদের আসল মেসেজ, যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই লেখা। স্ক্রিনশট দেখতে “অরিজিনাল দেখুন” এ ট্যাপ করুন।

S ইনস্টাগ্রাম DM
hello I received the parcel and used it today. honestly, this is the best exfoliator ever. my skin feels very soft and clean now
কাস্টমারের মেসেজ
S ইনস্টাগ্রাম DM · 3 এপ্রিল
Apu replacement er tahole dorkar nei..np! Ami ekbar use kore fellam toh!! 😂 thak 😂 tho amazing results pelam apu 😻💘 I hope consistent thaklee aro onnek valo result ashbe 💝
কাস্টমারের মেসেজ
S ইনস্টাগ্রাম DM · 6 ডিসেম্বর
Ami er age 4 ta use korchi 3 ta ekdom faltu chilo last er taw bhaloi chilo but apnader ta onek beshi bhalo 😭😭
কাস্টমারের মেসেজ
S ইনস্টাগ্রাম DM · 6 ডিসেম্বর
Honestly i loved the gloves so muchhhhh
কাস্টমারের মেসেজ
S ইনস্টাগ্রাম DM · 17 ফেব্রুয়ারি
I received the parcel and it works so well, thank you
কাস্টমারের মেসেজ

আমাদের ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ ইনবক্স থেকে, অনুমতি নিয়ে শেয়ার করা।

সচরাচর জিজ্ঞাসা

বিশেষ দিনটার আগে

এখনো দ্বিধায় আছেন? আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপে আছি।

আরও কিছু জানতে চান?হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন
বিয়ের কতদিন আগে থেকে শুরু করা উচিত?

প্রথম অনুষ্ঠানের মোটামুটি 4 সপ্তাহ আগে শুরু করাই সবচেয়ে ভালো। এতে 8–12টা সেশন হয়ে যায় — ত্বকের টেক্সচার চোখে পড়ার মতো মসৃণ দেখানোর জন্য যথেষ্ট সময়।

অনুষ্ঠানের আগের দিন কি ব্যবহার করা যাবে?

শেষ সেশনটা করুন 1–2 দিন আগে, অনুষ্ঠানের দিন না। আর যেদিন ওয়াক্স, থ্রেডিং করবেন বা বডি মেকআপ লাগাবেন, সেদিন বাদ দিন।

গিফট হিসেবে পাঠানো যাবে?

অবশ্যই। হবু কনে বা দাওয়াতে দাওয়াতে ব্যস্ত কাজিনের জন্য গ্লো কিট দারুণ একটা গিফট। হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমরা সবকিছু গুছিয়ে দিতে সাহায্য করবো।

শুধু পানিতে কি সত্যিই কাজ করে?

হ্যাঁ। ভিজলে ভিসকোস ফাইবার টাইট হয়ে ত্বক আঁকড়ে ধরে, তাই ঘষার সাথে সাথেই নিষ্প্রাণ মৃত চামড়া উঠে আসে। যেখানে এক্সফোলিয়েট করবেন, সেখানে সাবান দেবেন না — সাবান দিলে গ্লাভস আঁকড়ে না ধরে পিছলে যায়।

সেনসিটিভ স্কিনে কি নিরাপদ?

এটা কেমিক্যাল ছাড়া, কোমলভাবে এক্সফোলিয়েট করার একটা উপায়। শুরুতে হালকা চাপ দিন, সপ্তাহে 2–3 বার ব্যবহার করুন, আর কাটা-ছেঁড়া, রোদে পোড়া বা জ্বালা করা ত্বকে ব্যবহার করবেন না। গ্লাভস আর ব্যাক স্ক্রাবার শুধু শরীরের জন্য। মুখের জন্য হলো মেকআপ পাফ।

কতদিনে পার্থক্য দেখতে পাবো?

বেশিরভাগ মানুষের প্রথম ব্যবহারেই ত্বক আগের চেয়ে মসৃণ লাগে। তবে স্ট্রবেরি লেগস বা হাতের দানা দানা ভাবের মতো টেক্সচারের সমস্যায় সাধারণত কয়েক সপ্তাহ নিয়মিত ব্যবহার করতে হয়। সবার ত্বক আলাদা, তাই ফলাফলও একেকজনের একেকরকম।

একটা গ্লাভস কতদিন চলে?

সাধারণত 3–6 মাস চলে, কতবার ব্যবহার করছেন তার উপর নির্ভর করে। প্রতিবার ব্যবহারের পর ধুয়ে নিন, চেপে পানি বের করে ঝুলিয়ে শুকাতে দিন — তাহলে মাসের পর মাস এর গ্রিপ ঠিক থাকবে।

ধোয়ার পরে গ্লাভস একটু ছোট হয়ে যায় কেন?

আসল ভিসকোসে এটা স্বাভাবিক। ভিজলে ফাইবার টাইট হয়ে যায় — আর ঠিক এই কারণেই গ্লাভস ত্বকে ভালোভাবে গ্রিপ করে।

ডেলিভারি কীভাবে হয়?

আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠাই। ঢাকার ভিতরে সাধারণত 1–2 দিন, আর ঢাকার বাইরে 2–4 দিন লাগে। ৳1,050 এর বেশি অর্ডারে ডেলিভারি ফ্রি, শুধু গ্লাভস ডুও ছাড়া — এটার ডেলিভারি চার্জ ফ্ল্যাট ৳80।

রিটার্ন করা যাবে?

না খোলা পণ্য ডেলিভারির 7 দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন। কোনো পণ্য ড্যামেজ বা ভুল এলে ছবিসহ হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমরা বদলে দেবো।

ছোট্ট রুটিন, আরও নরম ত্বক।

4 সপ্তাহ পর মনে হবে, ভাগ্যিস আজ রাত থেকেই শুরু করেছিলাম।