টাইটেনিয়াম ফেস ম্যাসাজ রোলার (0.5mm)
টাইটেনিয়াম 0.5mm ফেস রোলার
- নিডল
- 0.5mm টাইটেনিয়াম
- ব্যবহার
- সপ্তাহে একবার
- কোথায়
- মুখে, ব্রণ নেই এমন ত্বকে
- হ্যান্ডেল
- স্বচ্ছ বা কালো
বিস্তারিত
হাতে ধরে ব্যবহারের ফেস রোলার, এতে আছে 0.5mm এর সূক্ষ্ম টাইটেনিয়াম নিডল। বাসায় আপনার নিয়মিত সিরামের সাথে ব্যবহারের জন্য বানানো। সপ্তাহে একবার আলতো করে সোজা লাইনে রোল করুন, তারপর সাধারণ একটা ময়েশ্চারাইজার লাগান।
- নিডলের দৈর্ঘ্য: 0.5mm
- নিডল: টাইটেনিয়াম
- হ্যান্ডেল: স্বচ্ছ বা কালো
- কোথায়: মুখে, ব্রণ নেই এমন ত্বকে
জেনে রাখুন: প্রতিবার ব্যবহারের আগে ও পরে জীবাণুমুক্ত করুন, আর রোলারটা শুধু নিজেই ব্যবহার করুন। ব্রণ উঠে থাকলে, বা কাটা-ছেঁড়া, রোদে পোড়া কিংবা জ্বালাপোড়া করা ত্বকে ব্যবহার করবেন না। ত্বকে কোনো রিঅ্যাকশন হলে ব্যবহার বন্ধ করুন।
নিরাপদে ব্যবহারের নিয়ম
- পরিষ্কার, শুকনো ত্বকে শুরু করুন। রোলারটা 70% অ্যালকোহল দিয়ে জীবাণুমুক্ত করে শুকিয়ে নিন।
- প্রতিটা অংশে প্রতি দিকে 4–5 বার হালকা করে রোল করুন। চাপ দেওয়ার দরকার নেই।
- এরপর মাইল্ড কোনো সিরাম বা ময়েশ্চারাইজার লাগান, তারপর রোলারটা আবার জীবাণুমুক্ত করুন।
সপ্তাহে একবারের বেশি ব্যবহার করবেন না। ব্রণ উঠে থাকলে, বা ত্বকে কাটা-ছেঁড়া বা জ্বালাপোড়া থাকলে কখনোই ব্যবহার করবেন না, আর নিজের রোলার কারো সাথে শেয়ার করবেন না। প্রতি 2–3 মাস পরপর বদলে ফেলুন। নিশ্চিত না হলে আগে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।
ডেলিভারি ও রিটার্ন
সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি। ঢাকার ভিতরে সাধারণত 1–2 দিনে, আর ঢাকার বাইরে 2–4 দিনে পৌঁছে যায়। ৳1,050 এর বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি।
রিটার্ন: ডেলিভারির 7 দিনের মধ্যে না খোলা পণ্য ফেরত দিতে পারবেন। পণ্য নষ্ট বা ভুল এসেছে? ছবিসহ হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমরা বদলে দেব।
সরাসরি আমাদের DM থেকে
আমাদের DM থেকে
আসল কাস্টমারদের আসল মেসেজ, যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই লেখা। স্ক্রিনশট দেখতে “অরিজিনাল দেখুন” এ ট্যাপ করুন।
আমাদের ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ ইনবক্স থেকে, অনুমতি নিয়ে শেয়ার করা।
সচরাচর জিজ্ঞাসা
সাধারণ জিজ্ঞাসা
এখনো দ্বিধায় আছেন? আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপে আছি।
শুধু পানিতে কি সত্যিই কাজ করে?
হ্যাঁ। ভিজলে ভিসকোস ফাইবার টাইট হয়ে ত্বক আঁকড়ে ধরে, তাই ঘষার সাথে সাথেই নিষ্প্রাণ মৃত চামড়া উঠে আসে। যেখানে এক্সফোলিয়েট করবেন, সেখানে সাবান দেবেন না — সাবান দিলে গ্লাভস আঁকড়ে না ধরে পিছলে যায়।
সেনসিটিভ স্কিনে কি নিরাপদ?
এটা কেমিক্যাল ছাড়া, কোমলভাবে এক্সফোলিয়েট করার একটা উপায়। শুরুতে হালকা চাপ দিন, সপ্তাহে 2–3 বার ব্যবহার করুন, আর কাটা-ছেঁড়া, রোদে পোড়া বা জ্বালা করা ত্বকে ব্যবহার করবেন না। গ্লাভস আর ব্যাক স্ক্রাবার শুধু শরীরের জন্য। মুখের জন্য হলো মেকআপ পাফ।
কতদিনে পার্থক্য দেখতে পাবো?
বেশিরভাগ মানুষের প্রথম ব্যবহারেই ত্বক আগের চেয়ে মসৃণ লাগে। তবে স্ট্রবেরি লেগস বা হাতের দানা দানা ভাবের মতো টেক্সচারের সমস্যায় সাধারণত কয়েক সপ্তাহ নিয়মিত ব্যবহার করতে হয়। সবার ত্বক আলাদা, তাই ফলাফলও একেকজনের একেকরকম।
একটা গ্লাভস কতদিন চলে?
সাধারণত 3–6 মাস চলে, কতবার ব্যবহার করছেন তার উপর নির্ভর করে। প্রতিবার ব্যবহারের পর ধুয়ে নিন, চেপে পানি বের করে ঝুলিয়ে শুকাতে দিন — তাহলে মাসের পর মাস এর গ্রিপ ঠিক থাকবে।
ধোয়ার পরে গ্লাভস একটু ছোট হয়ে যায় কেন?
আসল ভিসকোসে এটা স্বাভাবিক। ভিজলে ফাইবার টাইট হয়ে যায় — আর ঠিক এই কারণেই গ্লাভস ত্বকে ভালোভাবে গ্রিপ করে।
ডেলিভারি কীভাবে হয়?
আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠাই। ঢাকার ভিতরে সাধারণত 1–2 দিন, আর ঢাকার বাইরে 2–4 দিন লাগে। ৳1,050 এর বেশি অর্ডারে ডেলিভারি ফ্রি, শুধু গ্লাভস ডুও ছাড়া — এটার ডেলিভারি চার্জ ফ্ল্যাট ৳80।
রিটার্ন করা যাবে?
না খোলা পণ্য ডেলিভারির 7 দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন। কোনো পণ্য ড্যামেজ বা ভুল এলে ছবিসহ হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমরা বদলে দেবো।







